Ek Purono Masjide Lyrics | (এক পুরনো মসজিদে) | Zulfiqar | Prosenjit | Dev | Srijit | Anupam | Nachiketa | Hit Bangla Song

Ek Purono Masjide Lyrics :


Ek Purono Masjide Lyrics From Zulfiqar Bengali Movie. The Song Is Sung by Nachiketa Chakraborty Music Composed By Anupam Roy. Starring By Prosenjit Chatterjee, Dev, Parambrata Chatterjee, Jisshu Sengupta And Others.


Movie Name - Zulfiqar

Singer - Nachiketa Chakraborty

Music & Lyrics - Anupam Roy

Director - Srijit Mukherji

Banner - Shree Venkatesh Films


Ek Purono Masjide Lyrics In Bangla:


Ek Purono Masjide Gaan dhoreche murshide

Ek Purono Mosjide Gaan dhoreche murshide

Koler putul koler gaan Jomlo sudhu abhimaan

Rajar holo khub oshuk Jollo bari bhanglo buk

Rajar mukut rajar saaj Onno keu ta porbe aaj

Ek Purono Moshjide Gan dhoreche murshide

Ek haath-e ei jookhom dheke

Bolchi heshe sukriya

Onno haate rakhchi dhore

Juddho je tar haatiyar


Ek Purono Masjide Lyrics In Bangla:


এক পুরনো মসজিদে,

গান ধরেছে মুর্শিদে (x2)

কলের পুতুল কলের গান,

জমলো শুধু অভিমান

রাজার হলো খুব অসুখ,

জ্বললো বাড়ি ভাঙলো বুক

রাজার মুকুট রাজার সাজ,

অন্য কেউ তা পরবে আজ।

এক পুরনো মসজিদে,

গান ধরেছে মুর্শিদে।


একে একে খসলো সবই,

হাসল শুধু সিংহাসন

হিংসা যাকে বাসল ভালো,

মানবে কেন সেই বারন

এক নিমেষে বন্ধু যাকে,

ভাবলে তারও রঙ বদল

যার হাসিতে পড়লে ধরা,

খেলা শেষে সেও নকল

এরই মধ্যে হাঁটছি দেখো,

সূর্য ডোবার দিনগুলো

এরই মধ্যে বাঁচতে শেখায়,

ফাঁকা রাস্তার এই ধুলো।


এক পুরনো মসজিদে,

গান ধরেছে মুর্শিদে।

কলের পুতুল কলের গান,

জমলো শুধু অভিমান

রাজার হলো খুব অসুখ,

জ্বললো বাড়ি ভাঙলো বুক।


এক হাতে এই জখম ঢেকে,

বলছি হেসে সুক্রিয়া

অন্য হাতে রাখছি ধরে,

যুদ্ধ জেতার হাতিয়ার

একটা হিসেব মিলল না তাই,

রক্তে লেখা একটা রঙ

কে খোদা কে পৌঁছে দেবে,

কোন ঠিকানায় লিখব খাম

এরই মধ্যে হাঁটছি দেখো,

সূর্য ডোবার দিনগুলো

এরই মধ্যে বাঁচতে শেখায়,

ফাঁকা রাস্তার এই ধুলো


এক পুরনো মসজিদে,

গান ধরেছে মুর্শিদে।

কলের পুতুল কলের গান,

জমলো শুধু অভিমান

রাজার হলো খুব অসুখ,

জ্বললো বাড়ি ভাঙলো বুক

রাজার মুকুট রাজার সাজ,

অন্য কেউ তা পরবে আজ।

এক পুরনো মসজিদে,

গান ধরেছে মুর্শিদে ..

Comments

Popular posts from this blog

Ami To Amoni | (আমি তো এমনই) | Minar Rahman | New Official Music | Valentine's Day

Tumi Ki Dekhecho Kovu Lyrics | (তুমি কি দেখেছো কভু) | Abdul Jabbar

Ami Tomar Sathe Ekla Hote Chai Lyrics | (আমি তোমার সাথে একলা হতে চাই) | Poroma | Bangla Song