Nilika Lyrics | (নীলিকা) | Shohortoli Band Song | Mishu Khan | Barovoot Production | Bangla Music

Nilika Lyrics by Shohortoli Band :


Nilika Song Is Sung by Mishu Khan from Opor Prishtha Droshtobbo Shohortoli Bangla Band Album. Featuring: Shiuli Akhtar.


Song : Nilika

Band : Shohortoli

Album : Opor Prishtha Droshtobbo

Vocal & Music : Mishu Khan

Lyrics : Tapan Mahmud

Recited by : Zillur Rahman Sohag

Directed by : Imran Roni

DOP : Saiful Roni

Label : Barovoot Production House


নীলিকা লিরিক্স - শহরতলী ব্যান্ড :


Ektu pore boibe nodi kopol beye

Jomat shoker ekla pahar

Buk chirey uthbe neye

Nilikar noyone koto kothar ayojone

Jhapsa abeg dana jhapte gelo

Kothakar kon meki hasi

TOmar hridoy kere nilo

Nilikar noyone koto kothar ayojone

Jhapsa abeg dana jhapte gelo

Kothakar kon meki haasi

Tomar hridoy kere nilo


Nilika Song Lyrics In Bengali :


একটু পরে বইবে নদী

কপোল বেয়ে,

জমাট শোকের একলা পাহাড়,

বুক চিরে উঠবে নেয়ে।


কথন:


টিএসসি’র গেটে ছোট্ট বটগাছটার নিচে তুমি,

আশেপাশে অনেক বন্ধু, হাসি-তামাশা!

আমি রাজুভাস্কর্যের সামনে,

দূর থেকে তোমার উচ্ছলতা উপভোগ করছি।

রাস্তা কি পার হবো? না থাক

কলাভবন থেকে তোমার পিছুপিছু আসলাম,

হাতে একটা গোলাপ,

ইতস্তত পদচারনার মতই

দুরুদুরু বুকটা বিব্রত,

একবার আমার দিকে তাকালেও না,

ফুলটাও হাত বদল হলো না।

এত কাছ থেকেও পরিষ্কার আকাশের রংধনুর মত

আমার ভালোবাসা তুমি দেখলেনা।


গান :


নীলিকার নয়নে, কতো কথার আয়োজনে

ঝাপসা আবেগ ডানা ঝাপটে গেলো।

কোথাকার কোন মেকি হাসি

তোমার হৃদয় কেড়ে নিলো।।


যতো দুরে যাক উড়ে ফানুসের আভা

চোখে পড়ে ঠিকই পায়না বাধা,

আগুনপাখি ঠিকই বুকের পাশে

পায়নাকো আঁচ কেউ ফিরে থাকে,

আগুনপাখি ঠিকই বুকের পাশে

পায়নাকো আঁচ কেউ ফিরে থাকে।

একচোখা দৃষ্টি চমক খোঁজে ...


নীলিকার নয়নে, কতো কথার আয়োজনে

ঝাপসা আবেগ ডানা ঝাপটে গেলো।

কোথাকার কোন মেকি হাসি

তোমার হৃদয় কেড়ে নিলো।।


কথন:


তার বেশ ক-বছর পর

অফিস শেষে আজিজে যাচ্ছি,

হঠাৎ শাহাবাগের মোড়ে

সেই পুরোনো ঝিলিক দেখলাম।

একাগ্র ঝরনার মত কল-কল রবে,

এক মধুর তান ছিটকে পড়ছে তোমার চারপাশে,

তুমি আর তোমার বন্ধুরা!

একগুচ্ছ ফুল তোমার হাতের শোভা বাড়াচ্ছে,

জানিনা, জানিনা

ওগুলো কার আবেগের ডাক-হরকরা।

আমি মানিব্যাগ থেকে

সেই গোলাপটা বের করে দেখছি,

প্রানহীন-খটখটে।

তুমি কি আমাকে দেখে ফেললে?

না-না, তা কি করে হবে,

ওটা যখন ভীষন সজীবতায়

উপস্থাপন করেছিলাম তোমার সামনে,

তখনি তা তোমার চোখ এড়িয়েছিলো।

Comments

Popular posts from this blog

Ami To Amoni | (আমি তো এমনই) | Minar Rahman | New Official Music | Valentine's Day

Tumi Ki Dekhecho Kovu Lyrics | (তুমি কি দেখেছো কভু) | Abdul Jabbar

Ami Tomar Sathe Ekla Hote Chai Lyrics | (আমি তোমার সাথে একলা হতে চাই) | Poroma | Bangla Song